জাতীয়

কারসাজি করে ডিমের দাম বাড়ানো হয়েছে: ভোক্তা অধিকার

 ফাইল ছবি
ফাইল ছবি

কারসাজি করে ডিমের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।

ডিমের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।

ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, ডিমের বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িত ডিম ব্যবসায়ী সমিতি।

অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়ত মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক জব্বার মণ্ডল সাংবাদিকদের জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই। এছাড়া, ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ বা ভাউচার দেখাতে পারেনি তারা। এ সমস্ত কারণে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ডিমের বাজারে অস্থিরতা কাটাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, কেনা দামের পর প্রত্যক্ষ খরচ যোগ করে তার ওপর শতকরা ১৫ ভাগ লাভ করতে পারবে পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য এই হার ২৫ ভাগ। অথচ কারসাজি করে ৪০ থেকে ৪৫ ভাগ লাভ করছে শুধু পাইকাররা। অবৈধভাবে এ দাম নির্ধারণ করে দিচ্ছে ডিম ব্যবসায়ী সমিতি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ