জাতীয়

কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের ১৫ আগস্ট স্মরণ

 ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়
ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ। দুই দেশের বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড, তার পূর্বাপর বিষয় ও দুই দেশ নিয়ে বক্তব্য রাখেন।

ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে বুধবার (১৭ আগস্ট) স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৈত্রী সংঘের কার্যকরী সভাপতি শিশির কুমার বাজোরিয়ার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ইলিয়াস আন্দলিব আলোচনায় অংশ নেন।

বক্তৃতায় খায়রুজ্জামান লিটন বঙ্গবন্ধুকে চির অমলিন, চির ভাস্বর বর্ণনা করে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক যত বেশি গভীর হবে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে। তাতে দুই দেশই সমানভাবে লাভবান হবে। তিনি দুই দেশের মধ্যেকার এই সম্পর্ক ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, আমাদের একজন শেখ হাসিনা ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘোর অমানিশা কাটিয়ে তার কালজয়ী নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে। একই সাথে তার অনন্য গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে অস্তিত্ব জানান দিচ্ছে।

আন্তর্জাতিক রাজনীতিতেও বঙ্গবন্ধুকন্যার অসামান্য দক্ষতার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ নতুন এক মাত্রায় উপনীত, উল্লেখ করেন আমিন।

উপহাইকমিশনার আন্দালিব আয়োজকদের ধন্যবাদ জানান ও তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি শিশির বাজোরিয়া বলেন, বঙ্গবন্ধুকে কলকাতার মানুষ পরম মমতায় স্মরণ করেন। বাংলাদেশের অতিথিদের এই সফরের জন্য ধন্যবাদ জানান তিনি। স্থানীয় সুধীজন এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ