জাতীয়

বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা: আইজিপি

 ফাইল ছবি
ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা। ধ্রুবতারা এ জন্য যে, তিনি বাঙালি জাতির জন্য ঈশ্বর প্রদত্ত, গড সেন্ট। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালি জাতির আদর্শ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, এই বাংলায় বাঙালির বসবাস চার হাজার বছর আগে থেকে। এ অঞ্চলের ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাঙালির নিদর্শন চার হাজার বছর আগে পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে পেয়েছেন এখন যে জাতিগোষ্ঠী বাংলায় বসবাস করছে, তারা আরও চার হাজার বছর আগে আস্তানা গেড়েছিল। এ ক্ষেত্রে আমরা বলতে পারি বাঙালি জাতির বয়স চার হাজার বছর।

গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান প্রমুখ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ