ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার (১৯ আগস্ট ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪০১ পিস ইয়াবা, ১১৮ গ্রাম হেরোইন ও ৪০ কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: