জাতীয়

চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ, ধর্মঘট প্রত্যাহার

 ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছিলো চা শ্রমিকরা
৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছিলো চা শ্রমিকরা

চা শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করে দিলো সরকার। সিদ্ধান্ত মেনে নিয়ে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে নিয়েছে চা শ্রমিকরা। শনিবার (২০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক বৈঠক শেষে এ মজুরি নির্ধারণ করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে ৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটের অষ্টম দিনে ফের চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার।

বৈঠকে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ হবিগঞ্জ, সিলেট ও চটগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

এর আগে, ১৬ আগস্ট চা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ