ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় একজনের মৃত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬ জন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৩ হাজার ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন এবং মারা গেছেন ১৮ জন।
শনিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
বর্তমানে হাসপাতালে ৪৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৬৬ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৯৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: