জাতীয়

প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়া প্রকাশের আহ্বান সম্পাদক পরিষদের

 সম্পাদক পরিষদ
সম্পাদক পরিষদ

প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়া প্রকাশের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্প্রতি সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে পরিষদের প্রতিনিধি দল বাংলাদেশ প্রেস কাউন্সিল সভাপতি বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনের সহ-সভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল ও সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ আলম।

আনুষ্ঠানিক বৈঠকে প্রেস কাউন্সিল আইন সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদ। এ সময় সংশোধিত আইনের একটি খসড়া প্রেস কাউন্সিলের কাছে চাওয়া হয়।

অংশীজন হিসেবে সংশোধনীর বিস্তারিত জানার অধিকার রয়েছে বলে সম্পাদক পরিষদ বৈঠকে উল্লেখ করে। একইসঙ্গে সম্পাদক পরিষদের সভাপতি আইনের খসড়াটি প্রদানের বিষয়ে অনুরোধ জানালে, প্রেস কাউন্সিল খসড়া প্রদানের বিষয়ে অপারগতা প্রকাশ করে।

সম্পাদক পরিষদ মনে করছে, এ ধরণের একটি আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নেয়া প্রয়োজন। সংশোধনের প্রতিটি পর্যায় সম্পর্কে অবহিত করার বিষয়টিও তাই গুরুত্বপূর্ণ।

এর পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল আইনের সংশোধিত খসড়ার অনুলিপি অংশীজনদের সরবরাহ ও তা ওয়েবসাইটে প্রকাশের জোর দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ। বিজ্ঞপ্তি

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ