জাতীয়

প্রকল্পে নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে বসেছে ডিএনসিসি

 ফাইল ছবি
ফাইল ছবি

চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে কোনো সংস্থাকেই তাদের আওতাধীন এলাকায় কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। রোববার (২১ আগস্ট) এ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার গুলশানের ডিএনসিসি নগর ভবনের সেমিনার রুমে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার কার্যকর প্রতিশ্রুতি এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলেই কেবল উন্নয়ন প্রকল্পের কাজ করতে দেওয়া হবে বলে বৈঠকে জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেই সঙ্গে কোনো সংস্থা এসব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলে তাদের কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সেতু কর্তৃপক্ষ, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি, সড়ক ও জনপথ অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা ওয়াসা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, তিতাস গ্যাস, ঢাকা বিআরটি কোম্পানি, এমআরটি লাইন ১-৫ এসব সংস্থার পক্ষ থেকে চলমান উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ