জাতীয়

বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা: রেলমন্ত্রী

 বক্তব্য রাখছেন রেলমন্ত্রী
বক্তব্য রাখছেন রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন (এমপি) বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। তাকে আলাদা করার কোন সুযোগ নেই।

তিনি বলেন, বঙ্গবন্ধু গরীব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য সারা জীবন চেষ্টা করেছেন। তার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করেছে।

রোববার (২১ আগস্ট) সকালে রেলভবনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, জাতির জনক দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ধর্মকে ব্যবহার করে পাকিস্তানিরা দেশের মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। তাই তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেল আজ এগিয়ে চলছে। আমরা এদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ দেখতে চাই সেখানে রেল ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় অবদান রাখাই হবে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়া। আমরা যে যে পদের দায়িত্বে আছি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমাদের সত্যিকারের দেশ প্রেম।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ