জাতীয়

৪ আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করলো বিটিআরসি

বিটিআরসি
বিটিআরসি

মোবাইল অপারেটরদের মাধ্যমে ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির নতুন আনলিমিটেড (মেয়াদবিহীন) ডাটা প্যাকেজ চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২১ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,, দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিটিআরসি বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের ৪টি ডাটা প্যাকেজ চালু করেছে।

গ্রামীণফোনের মাধ্যমে এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি এবং টেলিটকের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে। আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল সব অপারেটর বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করে। অন্যান্য অপারেটররা পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ