জাতীয়

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র আতিক

রিকশাচালক আমিনুলের হাতে পুরস্কারের টাকা তুলে দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম
রিকশাচালক আমিনুলের হাতে পুরস্কারের টাকা তুলে দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম

নিজের রিকশায় আইফোন ১৩ প্রো-ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন পেয়ে ফেরত দেওয়া সেই রিকশাচালক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা পুরস্কার দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) ডিএনসিসি কার্যালয়ের হলরুমে আমিনুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে ওই রিকশাচালককে এই পুরস্কার দেন মেয়র।

এ সময় আতিকুল ইসলাম বলেন, মানুষের মধ্য থেকে এখনো সততা উঠে যায়নি। একজন রিকশাচালক দিনে আর কত টাকাই বা আয় করেন। চাইলে তিনি ওই ফোনটি বেঁচে দিতে পারতেন। তা না করে ফোনের মালিককে খুঁজে বের করে ফোনটি তার হাতে তুলে দিয়েছেন।

ডিএনসিসি মেয়র বলেন, রিকশাচালক আমিনুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। আমরা তার এ কাজকে উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করলাম। আমাদের সবাইকে আমিনুলের মতো হতে হবে।

অনুভূতি প্রকাশ করে রিকশাচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কারো জিনিস পেয়ে সেটি নিজের কাছে রেখে দিবো এমন কথা কখনো ভাবি না। এর আগেও বিভিন্ন সময় লোকজনের রেখে যাওয়া ব্যাগ, কাগজপত্র ফিরিয়ে দিয়েছি। যে টাকা পেলাম এতে আমি আনন্দিত। দেশের সকল মানুষ যদি একটু চেষ্টা করে তাহলেই সৎভাবে চলা সম্ভব।

সন্তানদের পড়াশোনা এবং সংসারের কাজে টাকাগুলো ব্যয় করবেন বলেন জানান আমিনুল।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আমিনুলের রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় রিকশাচালক আমিনুল ইসলাম একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

রিকশাচালক আমিনুল ইসলাম টিবিএসকে জানান তিনি গত ৮ বছর ধরে গুলশান এলাকায় রিকশা চালান। ৪ আগস্ট গুলশান-২ নম্বর এলাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পর তিনি গদির ফাঁকে (যাত্রী বসার স্থান) মুঠোফোনটি দেখতে পান। দেখে মনে হয়, মুঠোফোনটি বেশ দামি। মুঠোফোনটি বন্ধ অবস্থায় ছিল। চার্জ না থাকায় সেটি চালু করাও যাচ্ছিল না। ফলে মুঠোফোনটির মালিক কে, তা বুঝতে পারছিলেন না।

তিনি বলেন, মুঠোফোনটির মালিককে খুঁজে বের করতে তা চালু করার দরকার ছিল। তাই তিনি তার বাসার এলাকা উত্তর বাড্ডার একটি দোকানে গিয়ে চার্জার কেনার চেষ্টা করেন। কিন্তু দোকানদার চার্জারের দাম অনেক বেশি চান। তাই তিনি চার্জার না কিনে ফিরে আসেন। পরে তিনি মুঠোফোনটির সিম খুলে ফেলেন। নিজের মুঠোফোনে সিমটি চালু করেন। সিম চালু করার পর এক নারীর ফোন আসে। তিনি মুঠোফোনটির মালিকানা দাবি করেন। তখন তিনি ওই নারীকে মুঠোফোনটি নিয়ে যেতে বলেন। পরে তিনি পুলিশের মাধ্যমে মালিকের কাছে মুঠোফোনটি ফিরিয়ে দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ