জাতীয়

কিশোর গ্যাংয়ের হামলার শিকার ইটিভির সংবাদ পাঠক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজধানীর কামারপাড়ায় নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন একুশে টিভির সংবাদ পাঠক সাব্বির ও তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ইমন। দুজনকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ইমন। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

হামলার শিকার সাব্বির জানান, রোববার (২১ আগস্ট) রাতে ছোট ভাইকে নিয়ে কামারপাড়া উত্তরণ প্রজেক্টে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় দুই তরুণীকে পথরোধ করে উত্ত্যক্ত করছিল তিন বখাটে। এর প্রতিবাদ করেন সাব্বির ও তার ভাই ইমন।

তখন বখাটেরা কিশোর গ্যাংয়ের ২০ থেকে ২৫ সদস্যকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনে। তাদের হামলায় আহত হন সংবাদ পাঠক সাব্বির ও তার ছোট ভাই। পরে তাদের কামারপাড়া শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

সাব্বির বলেন, ‘দুটি মেয়েকে অনেকক্ষণ ধরে উত্ত্যক্ত করা হচ্ছিল। আমরা পাশে এসে দাঁড়াই। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ২০ থেকে ২৫ জন ছেলে এসে বাঁশ, ইট ও লাঠি দিয়ে আমাদের মারধর শুরু করে।’

ডিএমপির তুরাগ মডেল থানার এসআই কামরুল হাসান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে অভিযান চলছে।

হামলাকারীদের বেশ কয়েকজনের বিরুদ্ধে এর আগেও ওই এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ