জাতীয়

জিটিভির সাংবাদিক সুদীপ কুমার দে আর নেই

সুদীপ কুমার দে
সুদীপ কুমার দে

গাজী টিভির (জিটিভি) সিনিয়র নিউজরুম এডিটর সুদীপ কুমার দে মারা গেছেন। সোমবার (২১ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

সুদীপ দের এক সহকর্মী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত ৩টায় তিনি শারীরিক অসুস্থবোধ করেন। এসময় তাকে গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে।

সুদীপ দে বেশ কিছুদিন ধরে নিম্ন রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। । তার সহকর্মীরা জানান, রোববার তিনি কর্মস্থল জিটিভিতে অফিস করেছেন। সোমবার সকাল ১১টায় তার মৃতদেহ গেণ্ডারিয়া শশ্মানে সৎকার করা হবে।

মৃত্যুকালে তিনি সাত বছর বয়সী এক শিশু সন্তান রেখে গেছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ