জাতীয়

চা-শ্রমিকদের আন্দোলনের সমর্থনে হবিগঞ্জ থেকে ঢাকায় মিজানের পদযাত্রা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

নাগরিক আন্দোলনের কর্মী মিজানুর রহমান চা-শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবির সমর্থনে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। সোমবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে তিনি এই পদযাত্রা শুরু করেন।

জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জের চুনারুঘাটে লস্করপুর ভ্যালির চাঁনপুর চা-বাগান থেকে পায়ে হেঁটে ঢাকার শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্সূচি পালন করবেন।

মিজানুর রহমান বলেন, চা-শ্রমিকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। আন্দোলনের বেশ কয়েকদিন হয়ে গেলেও তাদির দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান,পদযাত্রা চলাকালে শ্রমিকদের দাবি পূরণ হলে তিনি তা প্রত্যাহার করে নিবেন। আর দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

মিজানুর রহমান গত ৮ দিন ধরে চা-শ্রমিকদের আন্দোলেন সংহতি প্রকাশ করে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন চা-বাগানে অবস্থান করছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ