জাতীয়

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

 ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপি এ দেশের হত্যা, ক্যু, ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি নেতাদের দুরভিসন্ধিমূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা তাঁদের চিরায়ত মিথ্যাচারের রাজনীতি অব্যাহত রেখে নানামুখী ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে তাদের ১৫ আগস্টের নির্মম-নিষ্ঠুর পাশবিক মানসিকতা এবং ২১ আগস্টের বর্বরতা ও পৈশাচিকতাকে ধারণ করে।

ঐতিহাসিকভাবেই বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ এবং জঙ্গি-সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতিকে লালন করে আসছে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধকে বিএনপি কখনো হৃদয়ে ধারণ এবং রাজনৈতিক কার্যক্রমে চর্চা করে না।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে একটি অনাকাঙ্ক্ষিত সংকট সৃষ্টি হয়েছে। এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে জাতীয় রাজনৈতিক সংকট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ষড়যন্ত্রের মূলে রয়েছে ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান ও তাঁর দল বিএনপি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ