জাতীয়

রাজধানীতে এসির ধোঁয়ায় অসুস্থ, জানালা ভেঙে উদ্ধার ৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর সেগুনবাগিচায় একটি বাসায় এসি থেকে বের হওয়া ধোঁয়ায় তিন নারী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের জানালা ভেঙে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে সেগুনবাগিচায় রমনা পেট্রোল পাম্পের পাশে গণপূর্ত স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া নারীরা হলেনঃ রাফিজা আক্তার (৩৯), সানজিদা (১৯) ও জয়নব (৬২)।

অসুস্থ সানজিদা জানান, ভোরে যখন তারা ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ রুমে ধোঁয়া দেখতে পান। তবে রুম থেকে বের হতে পারছিলেন না। তখন তাদের চিৎকারে আশপাশের বাসার লোকজন ওই বাসার জানালা ভেঙে তাদের বাইরে বের করেন।

তাদের প্রতিবেশী মো. শামীম জানান, বাসাটিতে থাকেন আব্দুল্লাহ আল মানুনের পরিবার। তিনি গণপূর্ত অধিদফতরে চাকরি করেন। রাতে তার স্ত্রী রাফিজা, রাফিজার ভাগনি সানজিদা ও গৃহপরিচারিকা জয়নবসহ পরিবারের সবাই ছিলেন। সানজিদা গ্রাম থেকে খালা-খালুর বাসায় বেড়াতে এসেছেন। রাতে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাসায় যায়। পরে জানালা ভেঙে তাদের বাইরে বের করে আনা হয়। এসি থেকে আগুন লাগায় ধোঁয়া বের হয়েছে বলে তাদের ধারণা। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীর দগ্ধ হয়নি। ধোঁয়া থেকে সবার শ্বাসকষ্ট হচ্ছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ