জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ভোজ্যতেলের দাম আবার বাড়লো

সয়াবিন তেল
সয়াবিন তেল

‘ডলারের বাজারের অস্থিরতার’ কারণ দেখিয়ে দেশে সয়াবিন এবং পামওয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এখন থেকে ১৯২ টাকায় বোতলজাত তেলের লিটার বিক্রি হবে। অন্যদিকে এক লিটার খোলা তেল বিক্রি হবে ১৭৫ টাকায়। পাঁচ লিটারের বোতল ৯৪৫ টাকা। পামওয়েল এক লিটার ১৪৫ টাকা।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা মঙ্গলবার দুপুরে দেশ টিভিকে জানান, বেশ কয়েক দিন আগেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়কে। সেটি আজকে থেকে কার্যকরের ঘোষণা এসেছে।

নুরুল ইসলাম মুঠোফোনে দেশ টিভিকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরা দেশে আগে তো দাম কমিয়েছিলাম। এখন ডলারের দাম বেশি। ব্যাংকে আমরা পাচ্ছি না। সেজন্য দাম বাড়াতে হয়েছে। সরকারি রেটে যদি আমরা পেতাম, তাহলে বাড়াতে হতো না।’

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ তারিখে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দাম সমন্বয়ের প্রস্তাব পাঠানো হয়। এরপর ১৭ আগস্ট ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ