বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১২ টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।
শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হন না। এ কারণে হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।
তারা দাবি করছেন, প্রতিদিন প্রায় হাজার খানেক শিক্ষার্থী যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নেওয়া হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। তবে বাস সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়াই নেওয়া হয়। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।