জাতীয়

বাংলাদেশকে ফাইজারের আরো এক কোটি ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

করোনার টিকা
করোনার টিকা

নতুন ১ কোটি ফাইজারের টিকাসহ বাংলাদেশকে সাড়ে আট কোটি ডোজের বেশি কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

কোভ্যাক্সের আওতায় বাংলাদশেকে ফাইজারের তৈরি আরো এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি এগিয়ে নিতে এই টিকা সহায়ক হবে বলে তারা আশা করছে।

দূতাবাস বলছে, নতুন এই এক কোটি ফাইজারের টিকাসহ বাংলাদেশকে এ পর্যন্ত সাড়ে আট কোটির বেশি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড মহামারী রুখতে বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তার আওতায় যে পরিমাণ টিকা পেয়েছে, তার দুই-তৃতীয়াংশের বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

যুক্তরাষ্ট্র মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে সেখানে বলা হয়, ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ৫১ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ার প্রশিক্ষণ পেয়েছেন।

এছাড়া এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি দেশজুড়ে টিকা পরিবহনের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান, সাড়ে সাতশটি ফ্রিজার ইউনিট এবং ৮ হাজার টিকা বহনের বাক্সও দেওয়া হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা অনুদান এবং টিকা বিষয় সহায়তা ছাড়াও কোভিড-১৯ মোবাকিলায় আরও এক হাজার ৪০০ কোটি টাকার বেশি অনুদান বাংলাদেশ পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

টিকার শীতকালীন মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবাহারে সহায়তা হিসেবে বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম- কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“এই সহায়তার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে এবং বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা নেওয়ার ন্যয়সঙ্গত সুযোগ তৈরিতে বৃহত্তম দাতা দেশের মর্যাদা লাভ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ