ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি অফিসের নতুন সময়সূচি সঙ্গে মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাগুরৈা নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: