জাতীয়

অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ফাইজা (৭) নামের আরেক মাদ্রাসা শিক্ষার্থী। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জুলফিকার জানান, আমার মেয়ে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তো। সকাল সাড়ে ৭টার দিকে আমার মেয়ে ও ফাইজা নামের আর এক মেয়ে স্কুলে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। পরে তাদের দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়ে মারিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ