জাতীয়

রাঙ্গামাটিতে দুই গ্রুপের গোলাগুলি: নিহত ছয়

রাঙ্গামাটি
রাঙ্গামাটি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় জেএসএসের সঙ্গে গোলাগুলিতে ছয় ইউপিডিএফ কর্মীর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের মুখপাত্র।

জানা গেছে, এলাকাটি দুর্গম হওয়ার কারণে আজ বুধবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। তবে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট্রের (ইউপিডিএফ) সংগঠক অঙ্গ মারমা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন।

স্থানীয়রা জানান, উপজেলার ছোট কাট্টলী নামের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাশাপাশি ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ছোট কাট্টলী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে ওই এলাকাটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা।

লংগদু ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার সাধন কুমার চাকমা সকালে জানান, মঙ্গলবার রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। আজ বুধবার সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি, ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারব।

লংগদু থানার তদন্ত ওসি মো. সানজিদ আহম্মেদ জানান, মঙ্গলবার রাতে গোলাগুলির সংবাদ পেয়েছি। তবে ঘটনাস্থল এতোই দুর্গমে যে রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ