জাতীয়

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

১৯৯৫ সালের ২৪ আগস্ট মাকে দেখার জন্য দীর্ঘ দিন পর ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন। রাতে কাহারোল উপজেলার দশমাইল মোড়ে বাস থেকে নামে কিশোরী ইয়াসমীন। সেখানে একটি চায়ের দোকান থেকে কতিপয় বিপথগামী পুলিশ তাদের ভ্যানে করে জোরপূর্বক নিয়ে যায় কিশোরী ইয়াসমিনকে। তারা ভ্যানের ভেতরেই ইয়াসমিনকে ধর্ষণ করে হত্যা করেন।

পরে তার মরদেহ দিনাজপুর শহরে ঢোকার আগে রানীগঞ্জ মোড়ের ব্র্যাক অফিসের সামনে রাস্তার পাশে ফেলে রেখে যায়। লাশ পাওয়ার পরের দিন প্রথমে দশমাইল এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। পরে তা ধীরে ধীরে আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতাকে দমাতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হয় সাতজন। গুলিবিদ্ধ হয় আরও অনেকে।

আন্দোলনের মুখে ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় করা তিন মামলা আদালতে ১২৩ দিন বিচার কাজ শেষে ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরের জেলা ও দায়রা জজ আদালত আব্দুল মতিন রায় ঘোষণা করেন। উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মঈনুল, কনস্টেবল আব্দুস সাত্তার ও পুলিশের পিকআপ ভ্যানচালক অমৃত লাল বর্মনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ বিধান ‘৯৫-এর ৬ (৪) ধারায় ধর্ষণ ও খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দেন।

এ ছাড়া আলামত নষ্ট, সত্য গোপন ও অসহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মঈনুলকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তবে পুলিশের ফাঁসি হলেও সে সময় যারা আমার মেয়েকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে গুলি খেয়ে মারা গেছে এবং আহত হয়েছে তারা এখনো বিচার পায়নি। ইয়াসমিন ধর্ষণ এবং হত্যার বিচার দাবিতে যারা জীবন দিয়েছে, তাদের হত্যাকারীদেরও বিচার চাই।

সেসময় বিরোধী দলে থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়াসমিন আন্দোলনকে আরও বেগবান করেছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে নারী নির্যাতন প্রতিরোধে একটি আলাদা ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করা সময়ের দাবি বলে জানালেন ইয়াসমিন ধর্ষণ ও হত্যা আন্দোলনের অন্যতম নেতা ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

ইয়াসমিনের স্মরণে দিনাজপুরের দশ মাইল এলাকায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পরিকল্পনায় তৈরি করা হয়েছে ইয়াসমিন সরণী। পাশে তৈরি হয়েছে, ইয়াসমিন যাত্রী ছাউনি ও পাঠাগার। এ ঘটনায় সম্মিলিত নারী সমাজের পক্ষ থেকে ‘২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ২৪ আগস্ট এই দিনটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন সংগঠন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ