জাতীয়

যক্ষ্মা শনাক্তে আরো গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যক্ষ্মা প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ থাকলেও এখনো বছরে ১৫ শতাংশ রোগী শনাক্তের বাইরে থেকে যান। তারা একটা পর্যায় পর্যন্ত চিকিৎসা নেন না। জেনে-না জেনে অন্যদের মাঝে যক্ষ্মা ছড়ান। তাই আমাদেরকে অবশ্যই শনাক্তের সংখ্যা বাড়াতে হবে। নয়তো আরও বিপজ্জনক অবস্থা তৈরি হবে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনেক রোগী মাঝপথে ওষুধ ছেড়ে দেওয়া কারণে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, শনাক্তের পর সুচিকিৎসাও নিশ্চিত করতে হবে।

জাহিদ মালেক বলেন, দেশে বছরে ৩ লাখ ৬০ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। শনাক্তের আওতায় আসে ৩ লাখ ৭ হাজার রোগী। সেই হিসাবে ১৫ শতাংশ রোগী দীর্ঘদিন শনাক্তের বাইরে থাকেন।

তিনি বলেন, বিশ্বে মৃত্যুর কারণের মধ্যে টিবি ১৩ তম। পৃথিবীতে প্রায় এক কোটি লোক টিবিতে আক্রান্ত। প্রতিবছর প্রায় ১৫ লাখ লোক মারা যান। আর দেশে প্রতিবছর ৪০ হাজারের মতো মানুষ মারা যান।

করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। টিকা কর্মসূচিতে দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে আমরা।

তিনি বলেন, এখনো অনেক লোক করোনার বুস্টার ডোজ নেননি। আট কোটি লোক বাকি আছে। ২৫ তারিখ থেকে শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে। সকল অভিভাবকদের বলব, আপনারা শিশুদের নিয়ে আসুন। টিকা দেওয়ান। তবে, অবশ্যই স্কুলের মাধ্যমে নিবন্ধিত হয়ে আসতে হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ