জাতীয়

বাংলাদেশ কখনোই শ্রীলংকা হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ কখনোই শ্রীলংকা হবে না, এ দেশে খাদ্য সংকটও হবে না। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ'।

বুধবার ( ২৪ আগস্ট) বিআইডব্লিউটিসি অফিসে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বর্ণিল হচ্ছে-এটা বিএনপির অন্তরের জ্বালা। বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রায় ১৪ বছর জেল খেটেছেন কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিতার কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন সেটা দিয়েই দেশ পরিচালনা করছেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ‍্যেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি- তা নয়; প্রতিদিন-প্রতিক্ষণ আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, শেখ মুজিব আমাদের প্রেরণা, শেখ মুজিব আমাদের চেতনার নাম, শেখ মুজিব আমাদের বিশ্বাসের নাম। সেই নিয়ে পথ চলছি।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো: মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো: হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু এবং বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সায়েম মৃধা।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ