জাতীয়

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

 স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।'

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে হাসপাতাল বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি।

প্রসঙ্গত, ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধের নির্দেশনা জারি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

বর্তমান সরকার মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সঙ্গে কীভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে।'

তিনি বলেন, শিক্ষকের হার অনেক কম। অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বুঝিয়ে দিয়ে গেছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।'

তিনি আরও বলেন, 'গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।'

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ