জাতীয়

চালের দাম কমছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম কমতে শুরু করেছে, আগামী ১ সেপ্টেম্বর দেশব্যাপী ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে দাম আরও কমে যাবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ যেটা আলোচনা হয়েছে, কমফোর্টেবল আমদানির জন্য কমফোর্টেবল পেমেন্টের জন্য, যা যা করার দরকার, তা ক্লিয়ার আছে। দ্যটস এনাফ।'

কমফোর্টেবল বিষয়টি আসলে কী, জানতে চাইলে তিনি বলেন, ‘খালি আপনারা দেখতে থাকেন, গম আসতে থাকবে, চাল আসতে থাকবে।’

চালের দাম বেড়ে গেছে, কমবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কমতেছে তো।’

গত সপ্তাহে তো বেড়ে গেছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতেছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ওএমএস দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করতেছি।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ