জাতীয়

মিয়ানমারে সামরিক সরকার আসার পর ইয়াবা পাচার বেড়েছে

 সংসদীয় কমিটির বৈঠক
সংসদীয় কমিটির বৈঠক

মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশে ইয়াবা পাচার বেড়েছে। ২০২১ সালে জান্তা ক্ষমতা নেওয়ার পর থেকে অং সান সু চি সরকারের তুলনায় আড়াই গুণ বেশি ইয়াবা দেশে ঢুকছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, আগের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের বৈঠকে কার্যবিবরণীটি অনুমোদন দেওয়া হয়।

গত ২১ জুলাই অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মিয়ানমারের সরকারে সঙ্গে আলোচনা করলেও সেখানকার সামরিক সরকার ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে। তারা ক্ষমতায় আসার পরে আগের চেয়ে আড়াই গুণ বেশি ইয়াবা বাংলাদেশে ঢুকছে।’

মন্ত্রী বলেন, ‘নাফ নদী ছাড়াও দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বান্দরবান ও খাগড়াছড়ির অনেক দুর্গম পথ রয়েছে যেখানে সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। সেখানকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে যেতে তে দুই দিন সময় লেগে যায়। ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে।’

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের হাত ধরেই বাংলাদেশে ইয়াবা শুরু হয় বলে বৈঠকে দাবি করেন কমিটির সভাপতি শামসুল হক টুকু।

তিনি বলেন, ‘এরপর এটা সারা দেশে তা ক্রমশ ছড়িয়ে পড়ে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক বাণিজ্য ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।’

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী প্রমুখ অংশ নেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ