জাতীয়

সেব্রিনা ফ্লোরার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে

 ফাইল ছবি
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা ১ মিনিটে অধিদফতরের ফেরিভায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার চিকিৎসার জন্য ERCP করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে উনি গত দুদিন কিছুটা ভালো আছেন। এ ছাড়া উনার CT রিপোর্টও ভালো এসেছে, যদিও বাঁ দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন জানিয়ে বিবৃতিতে সেব্রিনা ফ্লোরার অসুস্থতার বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, আগে থেকে কোলানজাইটিস বা বাইলডাক্টে প্রদাহজনিত অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন ফ্লোরা। এতে কিছু জটিলতা দেখা দেয়ায় সেখানে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক ফ্লোরা স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক। ২০২০ সালের মার্চে দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর সবার কাছে পরিচিত হয়ে ওঠেন অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে করোনাভাইরাস পরিস্থিতির হালনাগাদ তথ্য নিয়ে প্রতিদিনই সংবাদ সম্মেলন করতেন তিনি। দিতেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশবাসীর উদ্দেশে নানা পরামর্শও দিতেন এ কর্মকর্তা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ