জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবির সমাধিতে সর্বসাধারণের শ্রদ্ধা

কবির সমাধিতে সর্বসাধারণের শ্রদ্ধা
কবির সমাধিতে সর্বসাধারণের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ।

শনিবার (২৭ আগস্ট) কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধি সৌধে ভোর থেকেই ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নজরুলচর্চাকেন্দ্রিক বিভিন্ন সংগঠন, দেশের প্রধান রাজনৈতিক সংগঠনগুলোসহ ব্যক্তিপর্যায়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি প্রাঙ্গণে আবৃতি, গান, কবির স্মৃতিচারণাসহ বিভিন্ন পরিবেশনা করেন।

সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রসহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

নজরুল প্রমীলা সংসদের সহসভাপতি মোসলে উদ্দীন খান মজলিস বলেন, ‘কবি নজরুলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হচ্ছে না। তাঁকে এখনো গেজেট প্রকাশের মাধ্যমে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়নি। আমরা যেভাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানাই, কিন্তু তা এখনো নজরুলের প্রতি করা হয় না। সরকারিভাবে তেমন উদ্যোগ নেই। ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনকেন্দ্রিকভাবেই তাকে সম্মান জানানো হয়।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ