জাতীয়

এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 বক্তব্য রাখছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে চুনকুটিয়া চৌরাস্তায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ১২ বছরে দেশে বহু ইন্ডাস্ট্রি হয়েছে, ঘরে ঘরে গাড়ি, প্রতিটি ঘরে বিদ্যুৎ, জায়গায় জায়গায় কলকারখানা হয়েছে, এজন্য আমাদের প্রচুর বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঘাত সারা বিশ্বের মতো আমাদের দেশেও লেগেছে। আমাদের ভাবতে হবে খরার সময়ও রাত ১২টার পর সারা দেশে সাড়ে ৩ লাখ পাম্প চলে নিরবিচ্ছিন্নভাবে। ৫ ডলারের গ্যাস এখন ৫৭ ডলারে গিয়ে থেমেছে। যেখানে জার্মানের মত দেশে ২০ শতাংশ গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইউরোপের অনেক দেশ এখন বিদ্যুৎ সমস্যায় ভুগছে।

তিনি বলেন, আমাদের বিদ্যুতের সমস্যা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন সাড়ে ৩ লাখ সেচ পাম্পে রাত ১২টার পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রফিক গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ