একাদশ জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশন বসছে রোববার (২৮ আগস্ট)। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে আইনসভা।
গত ১১ অগাস্টে এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সে হিসেবে রোববার থেকে বসতে যাচ্ছে ১৯তম অধিবেশনটি। ধারণা করা হচ্ছে, এই অধিবেশন পাঁচ কার্যদিবস হতে পারে।
এর আগে গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের চতুর্থ কর্মদিবসে বর্তমান সরকারের চলতি মেয়াদের চতুর্থ বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: