জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ফের হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার (২৮ আগস্ট) আবার হাসপাতালে যাবেন। এদিন সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এন জাহিদ হোসেনের বরাত দিয়ে সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত সোমবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিছু পরীক্ষার জন্য। সেখানে তার এক্স-রে, ইকো, ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপির নেত্রী।

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েই আজ সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হবে। গত সোমবার বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা হয়েছিল। আজ সেগুলোর বিষয়ে জানাবেন চিকিৎসকেরা।’

এর আগে অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ