জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস। রোববার (২৮ আগস্ট) বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তারা আশাবাদ প্রকাশ করেন, আগামী দিনে বন্ধু প্রতিম দুটি দেশের সম্পর্ক আরো জোরদার হবে।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: