জাতীয়

বিদ্যুৎ সংকটের সামান্য অসুবিধাকে অনেকে ইস্যু বানাতে চায়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটে মানুষের সামান্য অসুবিধাকে অনেকে ইস্যু বানাতে চায়। রোববার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘দ্য রিচার্স ফাইন্ডিংস অব দ্য লেবার মার্কেট স্ট্যাডিজ ফর স্কিল অ্যান্ড ইম্পলয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এদেশে আজীবন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। তবে বর্তমানে মানুষের সামান্য একটু অসুবিধা হচ্ছে। এটাকে কেউ কেউ ইস্যু বানাতে চায়। গ্রামের মানুষের সঙ্গে আমার নিয়মিত সাক্ষাৎ হয়। তারা দু-এক ঘণ্টা বিদ্যুতের কষ্ট সহ্য করছেন। তবে এ সমস্যা বেশিদিন থাকবে না।

মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ কমবে কি না- এমন প্রশ্নে এম এ মান্নান বলেন, চলমান মেগা প্রকল্পে টাকা না দিয়ে ফেলে রাখা ঠিক হবে না। তবে যেগুলো ড্রয়িং মুডে আছে, চিন্তা-চেতনায় আছে, নকশা বা পরিকল্পনার পর্যায়ে আছে সেগুলোর জন্য হয়তো আরও কিছু সময় নেবো।

তিনি বলেন, আমরা শুধু খাতা নিয়ে কাজ করি না, জনগণের মনের কথাও শুনি। পদ্মা সেতুতে মানুষ ছবি তোলে, এটা দারুণ একটা উপহার। মেট্রোরেলের জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে, এগুলোতে টাকা বরাদ্দ দিতেই হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে। গ্রামের মানুষের সঙ্গে যখন কথা বলি দেখি তারা পানি চায়, বিদ্যুৎ চায়, ঘর চায়, খাবার চায়, ভালো মতো থাকতে চায়। সুশাসন বলতে তারা সামাজিক নিরাপত্তা চায়।

প্রাণ-আরএফএল প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২২ সালে আমি রংপুরে প্রাণ-আরএফএল-এর ফ্যাক্টরি ভিজিট করেছিলাম। আমজাদ সাহেবের (আমজাদ খান চৌধুরীর) সঙ্গে ভালো সম্পর্ক ছিল। প্রাণ বাংলাদেশে সব কিছুতেই ভালো কাজ করছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেনের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট-ফাইনান্স) উজমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ