নরসিংদীর মনোহরদীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ প্রায় ৩৫ জন হয়েছেন। রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, খুন, গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি। আজ রোববার দুপুরে নেতৃকর্মীরা পূর্বঘোষিত স্থান উপজেলার মনোহরদী হাফিজপুর স্কুল মাঠে সমাবেশ করার কথা ছিল। পরে বিক্ষোভ সভায় যোগ দিতে সাবেক বিএনপির এমপি শাখাওয়াত হোসেন বকুলের মিছিলটি পৌর এলাকায় হেতেমদী মোড়ে আসলে পুলিশের সঙ্গে হামলা ঘটনার ঘটে। এ সময় পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, এ ঘটনায় আমাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।