জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

শামসুল হক টুকু
শামসুল হক টুকু

পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দলীয় এমপিকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকারি দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

নতুন ডেপুটি স্পিকারকে রবিবার সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে।

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবিবার কার্যাবলির শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টুকু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের এই নেতা প্রথমবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংসদে বসেন। সেই সময় প্রথমে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে দেওয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ