জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মরদেহ
মরদেহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহত গৃহকর্মীর নাম মোছা. সাহিদা (২৫)।

রাজধানীর মহাখালীর বাসার পেছন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব।

এসআই হাসিব বলেন, মহাখালীতে আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ পাওয়া গেছে। নারী পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

মরদেহটি আকরাম খানের বাসার কাজের মেয়ে কি-না জানতে চাইলে এসআই হাসিব বলেন, আকরাম খানও আমাদের সঙ্গে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর মরদেহ আকরাম খানের বাসার পেছনের রাস্তা থেকে পাওয়া যায়। প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার মধ্যে পড়েছিল। কীভাবে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ