জাতীয়

আফিমসহ সন্ত্রাসী সিন্ডিকেটের সদস্য আটক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম পাচারকালে সুমন তংচংগ্যা নামে একজনকে আটক করেছে র‌্যাব। চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব বলছে, আটক সুমন তংচংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য তিনি দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিম সংগ্রহ করে পরে তা দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

আটক মাদক কারবারি সুমন তংচংগ্যা (২৮) বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কিছু ব্যক্তি সাতকানিয়া থানার কেরানীহাট টু বান্দরবান মহাসড়কের ওপর আফিম ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) অভিযান পরিচালনা করে সুমন তংচংগ্যাকে (২৮) আটক করা হয়। পরে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো পলিথিনে থাকা ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা আফিমের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ