জাতীয়

মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ঢাকার

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব ব‌লেন, ‘ও‌দের (‌মিয়ানমার) রাষ্ট্রদূত‌কে আজ (‌সোমবার) আমরা ডে‌কে‌ছি। তা‌কে একটা মৌখিক নোটের মাধ‌্যমে কড়া প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে।’

মাসুদ বিন মোমেন ব‌লেন, ‘যে ঘটনা ঘ‌টে‌ছে, সেটার ব‌্যাপা‌রেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।’

এর আগে, রোববার (২৮ আগস্ট) বান্দরবানের তুমব্রু উত্তরপাড়ায় মসজিদের পাশে মর্টারশেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তুমব্রু উত্তরপাড়ায় এ মর্টারশেলটি নিক্ষেপ করেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘দুই সপ্তাহ ধরে মিয়ানমার এলাকায় গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেল পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছেন।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারাও ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ