জাতীয়

জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত

 ফাইল ছবি
ফাইল ছবি

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার।

এর আগে ৫ আগস্ট দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ৪২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা নির্ধারণ করে সরকার।

একই সঙ্গে পেট্রোলের দাম ৫১ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়। এছাড়া অকটেনের দাম ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

সে হিসাবে বর্তমানে ৫ টাকা কমানো সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের নতুন দাম ১০৯ টাকা, পেট্রোলের দাম ১২৫ টাকা এবং অকটেনের দাম ১৩০ টাকা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ