জাতীয়

দেশে আর কোনোদিন খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে ভবিষ্যতে আর কোনোদিন খাদ্য সংকট হবে না। দেশ থেকে মঙ্গা শব্দ মুছে গেছে।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচভবন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের সাড়ে ১৬ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। পুরোনো কম উৎপাদনশীল ধানের জাত ব্রি-২৮ ও ২৯ এর পরিবর্তে উচ্চ উৎপাদনশীল নতুন জাত ব্রি-৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু ধান-১০০ এর চাষ দ্রুত সম্প্রসারণে কাজ চলছে। সেগুলো বাস্তবায়ন করে ভবিষ্যতের বাড়তি খাদ্য চাহিদা মোকাবিলা করা হবে।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতিকে বিভক্ত করে গেছেন। সে না থাকলে এটি কখনোই সম্ভব হতো না। জিয়া ছিলেন ক্ষমতালোভী। তার কোনো আদর্শ ছিল না। মুক্তিযুদ্ধে অংশ নিলেও তার চিন্তা-চেতনার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ প্রবেশ করেননি, জিয়া মুক্তিযুদ্ধের আদর্শ গ্রহণও করেননি। সে জন্য জিয়া এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তিকে সমাজের সর্বত্র প্রতিষ্ঠিত করেছিলেন, দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছিলেন।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সমাজের সর্বত্র ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলেই দেশের স্বাধীনতার বিরোধিতা করে। সুযোগ পেলেই তারা বলে রবীন্দ্রনাথের গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে। তারা এখনো বাংলাদেশের পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে চায়।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত, স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু বুদ্ধিজীবী সারাদিন কামনা করছেন দেশ যেন দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া হলে অরাজকতা সৃষ্টি করে তারা আবার ক্ষমতায় আসবে- এই তাদের কামনা। কিন্তু তাদের এ স্বপ্ন পূরণ হবে না।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আহ্বায়ক সেলিম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিন্টু খানের সঞ্চালনায় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য শাহাদারা মান্নান ও কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম,বিএডিসির চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজওয়ানুল ইসলাম, বর্তমান সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ