জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি: টুইটার
আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি: টুইটার

জাতিসংঘের সদর দপ্তরে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি ছবি পোস্ট করে টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে অবদান রাখতে আগ্রহী।

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও সম্মেলনে যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহা-পরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ