জাতীয়

কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণ, দগ্ধ ৬

গ্যাসের চুলা বিস্ফোর
গ্যাসের চুলা বিস্ফোর

গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও মোছা. মারিয়া আক্তার (৮)। মো. ইয়াছিন (১২)।

এ বিষয়ে প্রতিবেশী সাকিব জানান, কেরানীগঞ্জের জিনজিরার নম্বর এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ