জাতীয়

৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রত্যেক কার্ডধারীকে মাসে দুইবার ৫ কেজি করে চাল দেওয়া হবে।

মঙ্গলবার ( ৩০ আগস্ট) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউসে প্রেসব্রিফিং করেছেন খাদ্যমন্ত্রী। মূলত সারা দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারীদের মাঝে চাল ও আটা বিতরণ উপলক্ষে এই প্রেসবিফিংয়ের আয়োজন করা হয়।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুত আছে। আর দুই দিন চাল সংগ্রহ চলবে। সারা দেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে চাল বিক্রি হবে। এছাড়াও ঢাকা মহানগরীতে সাড়ে তিন মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ