জাতীয়

নিত্যপণ্যের দাম বেশি রাখলে সরাসরি মামলা : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিত্যপণ্যের দাম বেশি রাখলে কোনো জরিমানা না করে সরাসরি মামলার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কারসাজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে কোনো জরিমানা না, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সেই মামলায় সর্বোচ্চ তিন বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাধারণত এ ধরনের বৈঠকে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকেন। তবে আজকের এ বৈঠকে কোনও গণমাধ্যমকর্মীকেও ডাকা হয়নি। বৈঠকের পরে এ নিয়ে কোনও ব্রিফিংয়েরও ব্যবস্থা রাখা হয়নি। তবে পরে গণমাধ্যমকর্মীদের অনুরোধে ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী।

এসময় বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিও উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ