জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করলেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণার্থীরা

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত এ কোর্সের ৮৮ জন দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী এবং এনডিসি'র ঊর্ধ্বতন ১০ জন ফ্যাকাল্টি মেম্বার মঙ্গলবার (৩০ আগস্ট) পরিদর্শনে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এ অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ