জাতীয়

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশ মহাপরিদর্শক

আইজিপি বেনজীর আহমেদ
আইজিপি বেনজীর আহমেদ

বাংলাদেশ থেকে জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল দেশ ছাড়ে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি পুলিশ সদর দপ্তর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।

গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পান আইজিপি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলে আরও রয়েছেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ