জাতীয়

টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সচিবালয়ের টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন
সচিবালয়ের টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (৩০ আগস্ট) সচিবালয়ের টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে টেলিযোগাযোগখাতের অগ্রগতি সংক্রান্ত বিষয়াদি ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগের জন্য দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টেলিযোগাযোগ সুবিধা সংক্রান্ত বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।

তিনি বলেন, আইটিইউ টেলিযোগাযোগখাতের একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইটিইউ‘র সদস্যপদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র স্থাপনের মাধ্যমে কৃষিভিত্তিক এ দেশেটি ডিজিটাল বিপ্লবের বীজ বপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রোপণ করা সেই বীজকে তার ১৮ বছরের শাসনকালে মহীরূহে রূপান্তর করেছেন।

রাষ্ট্রদূত ডিজিটাল সংযোগ বিকাশে বিশেষ করে দেশের টেলিযোগাযোগখাতসহ বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ