জাতীয়

সাংবাদিকতা আর ফেসবুক-ইউটিউব চর্চা এক জিনিস নয়: মোস্তাফা জব্বার

 আলোচনা সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সাংবাদিকতা এবং ফেসবুক-ইউটিউব চর্চা এক জিনিস নয়। প্রতিদিন মিডিয়া বাড়ছে, কিন্তু দায়িত্বশীল সম্পাদকের সংখ্যা বাড়ছে না।

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাংবাদিকতা এবং ফেসবুক-ইউটিউব চর্চা এক জিনিস নয়। ইউটিউব বা ফেসবুকে আমরা যা কিছু লিখতে পারি, কিন্তু সংবাদপত্রে সম্পাদনা ও দায়িত্বশলিতা আছে বলেই যা ইচ্ছে তাই প্রকাশ করা সম্ভব নয়।

গণমাধ্যমে ডিজিটাল প্লাটফর্মের প্রভাব বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব সংবাদপত্র নিবন্ধনকৃত, তাদের নিয়ে আমাদের চিন্তা কম করতে হয়। প্রতিদিন মিডিয়া বাড়ছে কিন্তু দায়িত্বশীল সম্পাদকের সংখ্যা বাড়ছে না। যে কারণে অনেকে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তারা বাংলাদেশের সংবাদমাধ্যমের স্ট্যান্ডার্ড অনুসরণ করেন না।

মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে লড়াই করে এই বাংলাদেশটি প্রতিষ্ঠা করেছি, এটি আমাদের দেশ। এই দেশকে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যেতে দিতে পারি না।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ